ঢাকা | বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

কর্মব্যস্ততার একঘেয়েমি দূর করে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ভ্রমণে সাংবাদিকরা উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি আড্ডা, খেলাধুলা ও আনন্দ-উচ্ছ্বাসে দিনটি উপভোগ করেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দিনব্যাপী এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
আনন্দ ভ্রমণের অংশ হিসেবে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপজেলার রাণীবন, উৎমাছড়া ও তরুংছড়াসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এসব স্থানে তারা সময় কাটান, ছবি তোলেন এবং পারস্পরিক আড্ডায় মেতে ওঠেন।
ভ্রমণের একপর্যায়ে উৎমা এলাকায় অনুষ্ঠিত হয় একটি প্রীতি ফুটবল ম্যাচ। এতে ‘৩ গ্রাম ফুটবল একাদশ’-এর মুখোমুখি হয় কোম্পানীগঞ্জ প্রেসক্লাব ফুটবল দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি গোলশূন্য ড্র হয়। খেলা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে উভয় দলের খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।
এর আগে প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আলী হোসেনের বাড়িতে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। ব্যতিক্রমী এ আয়োজন সাংবাদিকদের মধ্যে আনন্দ ও পারস্পরিক বন্ধুত্বের পরিবেশ আরও প্রাণবন্ত করে তোলে।
আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, কোষাধ্যক্ষ আলী হোসেন, অফিস সম্পাদক ফখর উদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ, কার্যকরী সদস্য লবীব আহমদ এবং সম্মানিত সদস্য সুহেল রানা, ঈসা তালুকদার ও শাহিন আলম।
সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি কর্মক্ষেত্রে নতুন উদ্যম ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্য

আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্য