ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার-ওমর ফারুক এর মতবিনিময়,মফস্বল প্রেসক্লাবের অভিনন্দন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
খুলনায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার-ওমর ফারুক এর মতবিনিময়,মফস্বল প্রেসক্লাবের অভিনন্দন

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা, 

২৫ আগস্ট খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে খুলনা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুক মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং পরবর্তীতে খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, জননিরাপত্তা ও পুলিশের কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মূল্যবান মতামত, পরামর্শ ও প্রত্যাশা তুলে ধরেন।
পুলিশ সুপার বলেন, “নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত খুলনা গড়ে তুলতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” সঠিক তথ্য পরিবেশন, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন
আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা,অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), খুলনা,সাইফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল),খুলনা।
সভায় খুলনায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিকস মিডিয়া কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিক তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। 
অন্য দিকে নবাগত পুলিশ সুপার যোগদানে খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপসায় বিএনপি নেতা পারভেজ মল্লিকের পক্ষে গাছের চারা বিতরণ

রূপসায় বিএনপি নেতা পারভেজ মল্লিকের পক্ষে গাছের চারা বিতরণ