ঢাকা | বঙ্গাব্দ

কলসকাঠীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কুল-মাদ্রাসার প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং
কলসকাঠীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কুল-মাদ্রাসার প্রতিযোগিতা অনুষ্ঠিত

​বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৯নং কলসকাঠী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​৩১ আগস্ট (সোমবার) বিকেল ২:৩০ টায় কলসকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, ক্বিরাআত, গজল ও আযান প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলসকাঠী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (বিসিএস লাইভস্টক) ডাঃ মোঃ আলাউদ্দিন মাসুদ।
​এ সময় উপস্থিত ছিলেন কলসকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: শওকত হোসেন হাওলাদার, ​মোঃ রেজাউল কবির রেজা যুগ্ম আহ্বায়ক—বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল
 সদস্য—আহ্বায়ক কমিটি, রূপনগর থানা বিএনপি (ঢাঃ মঃ উঃ),
 কলসকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি নাছিম এবং সাধারণ সম্পাদক আল-আমিন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
​প্রতিযোগিতায় শিক্ষার্থীদের নবম ও দশম শ্রেণীর জন্য 'নবীজি (সা.) এর জীবনী', অষ্টম শ্রেণীর জন্য 'জংগে জামাল/উটের যুদ্ধ' বিষয়ক বিশেষ রচনা প্রতিযোগিতা, ষষ্ঠ শ্রেণীর জন্য গজল এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্বিরাআত ও আযানের ক্ষেত্রে সঠিক মাখরাজ ও বিশুদ্ধ উচ্চারণ এবং রচনার ক্ষেত্রে তথ্য ও উপস্থাপনাকে বিশেষভাবে মূল্যায়ন করে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
​অনুষ্ঠানের সভাপতি ও অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধ ও মহানবী (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন গড়ার আহ্বান জানান। মনোরম পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে প্রতিযোগিতাটি সম্পন্ন হওয়ায় আয়োজকবৃন্দ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানান।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খুলনায় দক্ষিণাঞ্চল পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির  ইফতার ও দোয়

খুলনায় দক্ষিণাঞ্চল পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির ইফতার ও দোয়