ঢাকা | বঙ্গাব্দ

রূপসায় নিরাপদ ও ঝুঁকিমুক্ত মাংস উৎপাদনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
রূপসায় নিরাপদ ও ঝুঁকিমুক্ত মাংস উৎপাদনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাহিদ জামানঃ

রূপসা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৭ অক্টোবর বুধবার  সকালে উপজেলা অফিসার্স ক্লাবে  নিরাপদ মাংস প্রক্রিয়াকরণের লক্ষে মাংস প্রক্রিয়াজাতকারীদের সঙ্গে দিনব্যাপী ‘নিরাপদ ও ঝুঁকিমুক্ত মাংস উৎপাদন’ শীর্ষক প্রশিক্ষণ ও
 মতবিনিময় সভা   অনুষ্ঠিত হয়।  
 সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা।
 উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. বৃষ্টি ইসলাম , নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান।
বক্তৃতা করেন বাজার বণিক সমিতির আরাফাত হোসেন, হাফিজ শেখ, হাসনাত মিলন, মাংস প্রক্রিয়াজাতকারী দুলাল উদ্দীন তালুকদার, শেখ জাহাঙ্গীর, লিয়াকত আলী, আমিন খান, উত্তম কুমার দাস, জাকির শেখ, আমজাদ শেখ ও তুহিন শেখ।
অনুষ্ঠানে মাংস উৎপাদন, সঠিকভাবে মাংস প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে মাংস বিক্রিসহ নিরাপদ ও ঝুঁকিমুক্ত মাংস উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাংস প্রক্রিয়াজাতকারীদের নিরাপদ মাংস উৎপাদন ও ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিত করতে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডুমুরিয়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে ' নিরাপদ দুগ্ধ উৎপাদন,পরিব

ডুমুরিয়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে ' নিরাপদ দুগ্ধ উৎপাদন,পরিব