নিজস্ব প্রতিবেদক
খুলনা শিশু হাসপাতালের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) র্যালি, কেককাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সকালে হাসপাতালে বর্হিবিভাগে আগত রোগীদের ফ্রি টিকিট প্রদান করে চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়৷ দুপুর ২টায় নগরীতে রেলি শেষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক ও শিশু হাসপাতাল এডহক কমিটির আহবায়ক মিজ হুরে জান্নাত। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খুলনা শিশু হাসপাতাল কমিটির কোষাধ্যক্ষ মমতাজ বেগম, শিশু হাসপাতাল এডহক কমিটির সদস্য শফিকুল আলম তুহিন, আজিজা খানম এলিজা।
সভাপতিত্ব করেন খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিনিয়র কনসাট্যান্ট ডাঃ প্রদীপ দেবনাথ। অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করেন হাসপাতালের উপ-তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মুনির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রুবাইয়া আক্তার। দোয়া পরিচালনা করেন সকালের আমজেগানা মসজিদের ইমাম হাফেজ মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা শিশু হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ শাহ মুরাদুর রহমান, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ অনুপ কুমার দে, ডাঃ আশিষ কুমার দেওয়ান, ডাঃ শাহিন আরা আখতার, ডাঃ শেখ মুনির আহম্মেদ, ডাঃ মোঃ নূর-এ আলম সিদ্দিকী, ডাঃ মোঃ সাইফুল আরেফিন (টুটুল), ডাঃ এসএম মনিরুল ইসলাম, আরএমও মোঃ মাজহারুল ইসলামসহ হাসপাতালের মেডিকেল অফিসার, প্রশাসনিক কর্মকর্তা (চ. দা.) ডালিয়া সুলতানা, ডিপ্লোমা নার্স ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
নতুন সংবাদ প্রতিদিন