ঢাকা | বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026 ইং
কোম্পানীগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক
কোম্পানীগঞ্জ প্রতিনিধি 



সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে দুইটি অটোরিকশাসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে পুলিশ।
 এ সময় দুইজনকে আটক করা হয়েছে।
সিলেটের কোম্পানীগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গতকাল ১৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে উপজেলার পারুয়া এলাকার মিলেনিয়াম পাম্প সংলগ্ন 
 প্রধান সড়কে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনীর নির্দেশনায় থানার এসআই অলি উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের পারুয়া এলাকায় মিলেনিয়াম পেট্রোল পাম্পের সামনে তল্লাশি অভিযান পরিচালনা করে।
 এ সময় দুটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালালে সেগুলো থেকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
আটক পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিকস ও প্রসাধনী সামগ্রী, চকলেট, ফুচকা, জিরা, শন পাপড়িসহ বিভিন্ন খাদ্য ও ভোগ্যপণ্য। উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার পারুয়া বৌদি কোন গ্রামের আব্দুল হকের ছেলে কাউসার মিয়া (২০) এবং একই উপজেলার নয়া গাঙ্গেরপাড় এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে মোহাম্মদ বশির আহমদ (৩৫)।
পুলিশ জানায়, আটক দুই ব্যক্তি অটোরিকশাযোগে এসব পণ্য পরিবহন করছিলেন। পরে জব্দ করা পণ্য ও দুটি অটোরিকশা থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উছমান গনী বলেন, “রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য আনার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালীগঞ্জে তিনদিন ব্যাপী 'ভূমিসেবা মেলার' পুরস্কার বিতরণী ও স

কালীগঞ্জে তিনদিন ব্যাপী 'ভূমিসেবা মেলার' পুরস্কার বিতরণী ও স