সাতক্ষীরা প্রতিনিধিঃ
রেজবী ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক সমাজসেবামূলক প্রতিষ্ঠান। সমাজের দুস্থ, নিপীড়িত ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে নিবেদিত এই সংগঠন ইতিমধ্যেই ভারতে ব্যাপকভাবে কার্যক্রম পরিচালনা করছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবু তাহের রেজবী জানিয়েছেন—
“রেজবী ফাউন্ডেশনের কার্যক্রম কেবল ভারতে সীমাবদ্ধ থাকবে না; ইনশাআল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশে এর শাখা বিস্তার করা হবে।
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে রেজবী ফাউন্ডেশনের। বিভিন্ন স্থানে সমাজসেবামূলক কর্মসূচি চালু হচ্ছে।
যারা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান, দ্বীনের খেদমতে অংশ নিতে চান এবং সুন্নীয়তের প্রচার ও প্রসারে নিজেকে নিয়োজিত করতে ইচ্ছুক—
তারা রেজবী ফাউন্ডেশনের কর্মী হিসেবে যোগ দিয়ে এই মহৎ সংগঠনের অংশ হোন।
রেজবী ফাউন্ডেশন – সমাজসেবা ও দ্বীনের খেদমতে নিবেদিত।
নতুন সংবাদ প্রতিদিন