ঢাকা | বঙ্গাব্দ

তেরখাদা উপজেলা হোমিও চিকিৎসক পরিষদের মতবিনিময়

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
তেরখাদা উপজেলা  হোমিও চিকিৎসক পরিষদের মতবিনিময়

তেরখাদা  প্রতিনিধিঃ   

তেরখাদা উপজেলা  হোমিও চিকিৎসকদের সঙ্গে ঔষধ প্রশাসনের  এক মতবিনিময় সভা  ১৬ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে  স্থানীয়  নুরানী মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হোমিও পরিষদ তেরখাদা উপজেলা শাখার সভাপতি ডা. মো. ওবাইদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।  সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ঔষধ প্রশাসনের উপপরিচালক আব্দুল বারী।  সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন  জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মো. সাদ্দাম হোসেন। ডা. নাহিদ হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ডা. ফেরদাউস আলম, ডা. নিমাই মোহান্ত, ডা. যোবায়ের হোসেন ও ডা. মাহফুজুর রহমান। সভায় বক্তারা হোমিও চিকিৎসকদের বৈধ লাইসেন্স গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। চিকিৎসাসেবা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বানও জানানো হয়।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটাধিকার বাঁচাও-  গণতন্ত্র বাঁচাও এর দাবী নিয়ে-বিশাল মিছিল

ভোটাধিকার বাঁচাও- গণতন্ত্র বাঁচাও এর দাবী নিয়ে-বিশাল মিছিল