ঢাকা | বঙ্গাব্দ

খুলনা নগরী ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজন একাধিক চৌকস পুলিশ অফিসার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
খুলনা নগরী ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজন একাধিক চৌকস পুলিশ অফিসার

স্টাফ রিপোর্টারঃ 

দেশের তৃতীয় বৃহত্তম নগরী খুলনা। খুলনা শহরকে বাসযোগ্য শহর হিসেবে চিহ্নিত করে এক সময় দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে খুলনা শহরের বিভিন্ন স্থানে জায়গা জমি কিনে বাড়ি ঘর করে বসবাস করেন। বর্তমানে  ভিন্ন চিত্র পরিলক্ষিত হচ্ছে।  জানা গেছে, অনেকেই এখন খুলনা ছেড়ে অন্যত্র যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। খুলনা মহানগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখন আতংক, আশংকা ও চরম উদ্বেগ বাড়ছে। চুরি, ডাকাতি ছিনতাই, চাঁদাবাজি, হামলা, হত্যাসহ নানা অপরাধের ঘটনায় অনেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এমন পরিস্থিতিতে কেউ কেউ খুলনাকে বসবাসের অনুপোযোগী মনে করে জায়গা জমি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার কথাও ভাবছেন বলে জানা গেছে। অনেকে অভিযোগ করে বলেন, খুলনার বিভিন্ন এলাকায় একাধিক অপরাধ সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এসব চক্রের বিরুদ্ধে চাদাঁবজি, ছিনতাই, চুরি, ডাকাতি, হামলা ও হত্যাসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। চক্রগুলোর মূল হোতাদের অনেকেই আইন শৃঙ্খলা বাহিনীর ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে। অপরাধ বিশ্লেষকদের মতে, নগরীর অপরাধ নিয়ন্ত্রণে শুধু নিয়মিত টহল বা অভিযান যথেষ্ট নয়, প্রয়োজন মাঠ পর্যায়ে দক্ষ সাহসী, সৎ, চৌকস পুলিশ পুলিশ কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা দরকার। বিশেষ করে এ এস আই, এস আই ও পরিদর্শক পর্যায়ে দায়িত্বশীল, সাহসী এবং অভিজ্ঞ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ থানা গুলোতে দায়িত্ব দেয়া প্রয়োজন। দৃষ্টান্ত হিসেবে এস আই কাজী মোস্তাফিজুর রহমানের নাম উল্লেখ করে অনেকেই বলেন, তিনি ছিলেন, অত্যন্ত সাহসি একজন পুলিশ অফিসার। দায়িত্ব পালনকালে ওই অফিসার। তিনি মাঠ পর্যায়ে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে অপরাধ দমন করেন। তার একক প্রচেষ্টায় বিভিন্ন সময়ে উল্লেখযোগ্য সংখ্যক অপরাধ নিয়ন্ত্রণে এসেছে বলেও জানা গেছে। বর্তমানে এস আই কাজী মোস্তাফিজুর রহমান খাগড়াছড়ি পার্বত্য জেলায় কর্মরত আছেন। এদিকে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নগরবাসী সংশ্লিষ্ট দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নেতৃত্বে খুলনার আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। নগরীর বিভিন্ন এলাকায় অপরাধীরাও তাদের অপরাধের ধরণ ও পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় মাঠ পর্যায়ে আরও দক্ষ পুলিশ অফিসারদের প্রয়োজন রয়েছে বলে শহরে বসবাসকারীরা দাবি করেন। খুলনা শহরে বসবাসকারীদের সূত্রে জানা যায়, শুধু অভিযান পরিচালনা করে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, অপরাধীদের তথ্য সংগ্রহ, দ্রুত ব্যবস্থা গ্রহণ, মামলা তদন্তে দক্ষতা এবং দৃঢ় নেতৃত্ব সবকিছুরই প্রয়োজন। নগরবাসী দাবি করেন, অতীতে যারা মাঠ পর্যায়ে সাহসিকতা ও দক্ষতার সাথে গুরুত্বপূর্ণ থানাগুলোতে দায়িত্ব পালন করেছেন, তাদেরকে এসব স্থানে দায়িত্ব দেয়ার দাবি উঠেছে। সকলের প্রত্যাশা, নগরীর মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চৌকস ও সাহসী পুলিশ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ থানা ও অপরাধ প্রবণ এলাকায় দায়িত্ব দেয়া হলে জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসবে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বা

আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বা