ঢাকা | বঙ্গাব্দ

খুলনা বটিয়াঘাটার একাধিক হত্যা মামলার আসামি অনুপম গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026 ইং
খুলনা বটিয়াঘাটার একাধিক হত্যা মামলার আসামি অনুপম গ্রেফতার

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা , 

১৩ অক্টোবর বুধবার ভোর সাড়ে ৩ ঘটিকার সময় খুলনা জেলার বটিয়াঘাটা থানা পুলিশের একটি চৌকস দল বটিয়াঘাটা থানার মামলা নং ০৪,দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৩০২/৩৪ (হত্যা)-এর তদন্তে অভিযুক্ত আসামি অনুপম মহলদার (৪৫) কে আটক করেছে। সে বটিয়াঘাটা উপজেলার হাটবাটি গ্রামের নিভানন মহালদারের পুত্র। 
তাকে হাটবাটি এলাকায় অভিযান চালিয়ে আটক করেছে। 
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলার তথ্য পাওয়া যায়। এর মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের খুলনা থানায় দায়েরকৃত মামলা নং ১৪, তারিখ ০৮/০৩/২০১৯ খ্রিঃ দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৩০২/২০১/৩৭৯/৩৪ মামলাটি   বহুল চর্চিত এবং ব্যাপক আলোড়ন-সৃষ্টিকারী। 
২০১৯ সালের ৭ মার্চ খুলনা মহানগরীর বিভিন্ন স্থান থেকে হাবিবুর রহমান সবুজ নামের এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। হত্যা মামলার তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পাঁচজনকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ পত্র ভুক্ত আসামিদের মধ্যে অনুপম মহলদারের নাম রয়েছে। ২৯ অক্টোবর ২০১৯ তারিখে দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদেও এ তথ্য উল্লেখ করা হয়। 
খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর থানায় ২০১৩ সালে দায়ের করা একটি হত্যা মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০২/২০১/৩৪ ধারায় দাখিলকৃত অভিযোগ পত্রে অভিযুক্ত হিসেবে গ্রেফতারকৃত অনুপম মহলদারের নাম রয়েছে। অন্যদিকে,খুলনা জেলার ফুলতলা থানায় ২০১৪ সালে দায়ের করা একটি হত্যা মামলায় দণ্ডবিধির ৩০২/২০১ ধারায় দাখিলকৃত 
অভিযোগ পত্রেও তাকে অভিযুক্ত করা হয়। এছাড়া, বটিয়াঘাটা থানায় ২০০৯ সালে দায়ের করা একটি চুরির মামলায় (অভিযোগপত্র নং ১৭৬, তারিখ ১২/১১/২০০৯ খ্রিঃ) তার তিন বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা হয়। 
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে বৃক্ষরোপন, পরিবেশ সচেতনামূলক সভা ও মাদক বিরোধী শপথ গ

আমতলীতে বৃক্ষরোপন, পরিবেশ সচেতনামূলক সভা ও মাদক বিরোধী শপথ গ