ঢাকা | বঙ্গাব্দ

তেরখাদা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের হাফেজদের হিফজুল কুরআন প্রতিযোগিতা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
তেরখাদা উপজেলার  বিভিন্ন প্রতিষ্ঠানের হাফেজদের  হিফজুল কুরআন প্রতিযোগিতা

তেরখাদা প্রতিনিধিঃ

 আজ ১৭ অক্টোবর দুপুর ২টার দিকে উপজেলার পানতিতা বড়বাড়ি হেফজখানা ও শিশুসদন চত্ত্বরে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, খুলনা জেলার তত্ত্বাবধানে ও তেরখাদা উপজেলা শাখার আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন তেরখাদা উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ নাঈমুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এম. আবুল বাশার মোল্লা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শরীফ ইমদাদ হোসেন ও বিশিষ্ট সমাজসেবক মোঃ ইবাদুল হক চন্নু।

 বিশেষ অতিথির বক্তৃতা করেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান ও হুফফাজুল কুরআন ফাউন্ডেশন তেরখাদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোঃ কামরুজ্জামান দিদার। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন মাওলানা মোঃ মফিজুল ইসলাম, মাওলানা রজব আলী, মুফতি আবুল কালাম আজাদ। পরে অতিথিগণ হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী হাফেজদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আত্রাইয়ে বেকার যুবকদের স্বাবলম্বী করতে ৭ দিনের প্রশিক্ষণ শুর

আত্রাইয়ে বেকার যুবকদের স্বাবলম্বী করতে ৭ দিনের প্রশিক্ষণ শুর