ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় দুর্গাপুজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন কেএমপি কমিশনার-সাজ্জাদুর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
খুলনায় দুর্গাপুজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন কেএমপি কমিশনার-সাজ্জাদুর রহমান

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা, 

গত ১৮ ই অক্টোবর রবিবার বেলা সাড়ে ১১ টার সময় হতে শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী'তে খুলনা নগরীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান। নগরীর বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন শেষে প্রেস ব্রিফিং এ পুলিশ কমিশনার বলেন, দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন শান্তিপূর্ণ, আনন্দমুখর ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপিত হতে পারে, 
সে লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত ১৬ অক্টোবর থেকে আনুষ্ঠানিক ভাবে আমাদের নিরাপত্তা কার্যক্রমে ১২ শ এর অধিক অফিসার ও ফোর্স ডিপ্লয়মেন্ট করা হয়েছে। এর আগেই প্রাক-প্রস্তুতি, নজরদারি ও প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম চলমান ছিল। এ বছর খুলনা মহানগরীতে মোট ১১৯ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। 
এর মধ্যে ৫৩ টি অধিক গুরুত্বপূর্ণ,৫০ টি গুরুত্বপূর্ণ,১৩ টি সাধারণ এবং ৩ টি পারিবারিক পূজামণ্ডপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পূজামণ্ডপের গুরুত্ব ও ঝুঁকি বিবেচনায় তিন স্তরে বিভক্ত করে নিরাপত্তা প্রদান করা হচ্ছে।

 তিনি আরো বলেন, পূজা অর্চনাকারীগণ যেন নির্বিঘ্নে পূজামণ্ডপে আসতে পারেন এবং উৎসবের আনন্দে শামিল হতে পারেন, সে লক্ষ্যে আমি পুলিশ কমিশনার, আমার সহকর্মীদের নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে দায়িত্বে নিয়োজিত প্রতিটি পুলিশ সদস্যের সমন্বয়ে নিবিড়ভাবে 
কাজ করে যাচ্ছি। নিরাপত্তা নিশ্চিত করতে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিয়মিত পুলিশি টহল, চেকপোস্ট, পূজামন্ডপে নিরাপত্তা টিম, সাদা পোষাকে ডিবি, স্ট্যান্ডবাই পুলিশ টিম, তদারকি টিম নিরবচ্ছিন্ন ভাবে কাজ করছে।  সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও জনসমাগমপূর্ণ এলাকায় বিশেষ নজরদারির পাশাপাশি যানবাহন চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 
এসময় কেএমপি’র মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স) এবং এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত)-সহ বিভিন্ন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপসায়  বিএনপির সমাবেশ ও বিক্ষোভমিছিল অনুষ্ঠিত

রূপসায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভমিছিল অনুষ্ঠিত