গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে আন্তর্জাতিক সমবায় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৮ নভেম্বর (রবিবার) দিবসটি পালন করা হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা সমবায় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, সমবায়ের গুরুত্ব তুলে ধরা এবং সমবায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সমবায় কার্যক্রমের প্রসার ও সমবায় সমিতিগুলোর কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় গোদাগাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা জিগার হাসরতসহ সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগে আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ জন্য সমবায় কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনবান্ধব করার আহ্বান জানান তাঁরা।
সভায় আন্তর্জাতিক সমবায় দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
নতুন সংবাদ প্রতিদিন