খবর বিজ্ঞপ্তি :
খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাস ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রনি চৌধুরী বাবু ওরফে (গ্রেনেড বাবু'র ক্যাশিয়ার) এবং বি কোম্পানির সক্রিয় সদস্য মো. ইব্রাহিম শেখ ওরফে হিবি ইব্রাহিমকে গত ৩০ অক্টোবর বিকালে গ্রেপ্তার করেছে রূপসা থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসী গ্রুপ 'বি কোম্পানি'র সদস্য হিবি ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগেও ইব্রাহিম আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে ছিল বলেও জানান ওসি। গ্রেপ্তারকৃত হিবি ইব্রাহিম একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও পলাতক গ্রেনেড বাবুর সন্ত্রাসী গ্রুপ 'বি কোম্পানি'র সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে খুলনা ও আশে পাশের এলাকায় চাঁদাবাজি, মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
নতুন সংবাদ প্রতিদিন