ঢাকা | বঙ্গাব্দ

রূপসায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
রূপসায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট

এম মুরশীদ আলী : 

রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে গতকাল ২টি প্রতিষ্ঠান থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট।
অভিযানটি প্ররিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা: খন্দকার এহসানুল আম্বিয়া। 

মোবাইল কোর্ট থেকে জানা যায়, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা পরিচালনা করার নিয়মকানুন এবং প্রয়োজনীয় কাগজপত্র আপডেট না থাকার অপরাধে জনসেবা ক্লিনিকে ১০ হাজার টাকা এবং উপজেলা সদরের ডায়াগনস্টিক সেন্টারে ২ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে। পাশাপাশি সকল নিয়মকানুন ও প্রয়োজনীয় কাগজপত্র আপডেট করার জন্য সময় দেওয়া হয়েছে। অন্যথায় প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, স্বাস্থ্যসেবার নামে অনিয়ম সহ্য করা হবে না।
এসময় উপস্থিত ছিলেন- রূপসা থানা এস আই সুমন, অফিস সহকারি আব্দুল জলিল সিকদার, সাংবাদিক বিএম শহিদুল ইসলাম, বিএইচ বাকু, মেহেদী হাসান প্রমুখ।
কমেন্ট বক্স
চিঠি কি হারিয়েই গেল? বিশ্ব ডাক দিবসে প্রযুক্তির যুগসন্ধিক্ষণ

চিঠি কি হারিয়েই গেল? বিশ্ব ডাক দিবসে প্রযুক্তির যুগসন্ধিক্ষণ