খান শহীদ
রূপসা উপজেলা পরিষদের উদ্যোগে জুলাই শহীদ দিবস স্মরণ দোয়া মাহফিল অনুষ্ঠান গত ১৬ জুলাই অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিক্তার সভাপতিত্বে পবিত্র কোরয়ান তেলওয়াতের মাধ্যমে শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় বেলা এগারো টার সময় অনুষ্ঠান শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন ২০২৪ এর আহত নিহতদের আত্মার মাগফেরাত ও শহীদের মর্যাদায় জান্নাত বাসির দাবিতে দোয়া মাহফিলে ইমামতি করেন। উপজেলা মডেল মসজিদের সাবেক ইমাম মাওঃ মোঃ শাহাজান। আহত মোঃ ইউনুস শেখ ও মোঃ শাহাজান পুলিশের নির্যাতনের বিবারন দিতে গিয়ে নিজেদের সামলাতে পারেনি তারা কান্নায় ভেঙ্গে পড়েন। ছাত্র সম্নয়ক মোঃ তরিকুল ইসলাম, তার বক্তব্যে বলেন প্রশাসনের মধ্যে সংস্কার খুবই জরুরী আমরা যারা সুস্থ্য আছি তারা সবাই মিলে প্রতি বৎসরে দিবসটি যথাযগ্য মর্যাদায় পালনের আহবান জানান। আরো বক্তব্য দেন রূপসা প্রেসক্লাবের সভাপতি মোঃ তরিকুল ইসলাম ডালিম প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আহসান হাবিব বাংলাদেশ জামাতে ইসলামীর সোরা সদস্য মোঃ জাহাঙ্গীর ইসলামিক আন্দোলনের নেতা মাওঃ মুফতি মোহাম্মদ হেলালউদ্দিন উপজেলা বি,এন পির আহবায়ক মোঃ সাইফুর রহমান মোল্লা সমন্নয়ক মোঃ তামিম হাসান নিয়ন, মোঃ স্বামিম হাওলাদার, এসময় উপস্থিত ছিলেন আনসার ভিডিপি কর্মকর্তা বিপুল গাজী, কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা,আই সিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম তরফদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াছিন, নির্বাচন কর্মকর্তা মোঃ মুরাদুর রহমান, ভারপ্রাপ্ত আইচ গাতী ইউ পি প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুম বিল্লাহ শ্রীফলতলা ইউ পি প্যানেল চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম ঘাটভোগ ইউ পি প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম, টিএস,বি ইউ পি প্যানেল চেয়ারম্যান মোঃ আছাবুর রহমান মোড়ল নৈহাটী ইউ পি সদস্য মোঃ মাসুম বিল্লাহ, প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ সাংবাদিক ফ, ম আইয়ুব আলী প্রমুখ।
নতুন সংবাদ প্রতিদিন