ঢাকা | বঙ্গাব্দ

রূপসায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক -২

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2025 ইং
রূপসায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক -২

আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।

রূপসার আইচগাতীতে সেনাবাহিনীর মেজর আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস (১৭ বীর) নেতৃত্বে ও রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানের সার্বিক সহযোগিতায় শুক্রবার সকালে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর গ্রামে চিহ্নিত সন্ত্রাসী মোঃ সুমন মিয়া এবং একই গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি সোহাগের স্ত্রী রানী বেগম এর বাড়িতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় অস্ত্র ও নেশা দ্রব্যসহ তাদের আটক করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসা করার জন্য খুলনা সদর ক্যাম্পে নেওয়া হয়।
 গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন রাজাপুর গ্রামের সুমন মিয়া (৪৩)  ও একই গ্রামের রানী বেগম (৩০)।এ সময় যৌথ বাহিনী ১টি দেশী তৈরি পাইপ গান ও দেশীয় অস্ত্র উদ্ধার করে । এ তথ্য নিশ্চিত করেছেন রূপসা থানা পুলিশ।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজনগর নতুন বাজার  উচ্চ বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ

রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ