ঢাকা | বঙ্গাব্দ

বাকেরগঞ্জে"খয়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2025 ইং
বাকেরগঞ্জে"খয়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম।

বরিশাল প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ খয়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম,বর্তমানে ভবনের ছাদ,দেয়াল ও বিমের বিভিন্নস্থান থেকে খসে পড়ছে পলেস্তরা,বৃষ্টি হলে ছাদ থেকে চুইয়ে পড়ে পানি,ভিজে যায় শিক্ষার্থীদের বই-খাতাসহ বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র,ফাটল ধরেছে ভবনটির বিভিন্ন স্থানে,ফলে দিন যত যাচ্ছে বেহাল হয়ে পড়ছে বিদ্যালয়ের ভবনটি,এতে আতঙ্কে দিন কাটছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
এবিষয়ে জানা গেছে,বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো ছড়াতে ১৯৬২ সালে স্থাপনা করা হয়,১ একর ৬১ শতাংশ জমি নিয়ে খয়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়টি,প্রতিষ্ঠাতা মোঃ মুজিবর মোল্লা।
পরবর্তীতে ১৯৬৩ সালে আরো একটি ভবন নির্মাণ করা‌ হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বিদ্যালয়ের ভবনটিতে,বর্তমানে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে,এনিয়ে চরম আতঙ্কিত বিদ্যালয়ের ১১ জন শিক্ষকসহ ২৭০ জন কোমলমতি শিক্ষার্থী।
খয়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃহুমায়ন কবির বলেন,আমাদের বিদ্যালয়ের ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ কখন জানি বড় ধরনের দুর্ঘটনা ঘটে শ্রেণিকক্ষে পাঠদান করতে গিয়েও শিক্ষার্থীদের নিয়ে আমাদের চরম আতঙ্কে থাকতে হয়।
দরজা জানালা তাও ভেঙ্গে পড়ে যায়,তাই দ্রুত সময়ে বিদ্যালয়ের ভবন সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।
খয়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরো বলেন আমাদের বিদ্যালয়ের ভবনটি সংস্কার দ্রুত না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে,আমাদের শিক্ষকরা জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন,আমি ভবনের এই বেহাল অবস্থা নিয়ে বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলেছি,তিনি বলেছেন, বিদ্যালয়ের সংস্কারের জন্য আবেদন করতে,আমি শিগগিরই একটি আবেদন তার কাছে জমা দেবো।
বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম বলে জানান।
আমি সরজমিনে গিয়ে বিদ্যালয়টি পরিদর্শন করেছি,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদন করলে আমরা তা বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ স্যারের কাছে আবেদনের ফরম জমা দিবো।
এরপর খয়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ভবন সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাকেরগঞ্জে ফার্মেসীতে মোবাইল কোর্টের যৌথ অভিযান, ৯০ হাজার টা

বাকেরগঞ্জে ফার্মেসীতে মোবাইল কোর্টের যৌথ অভিযান, ৯০ হাজার টা