ঢাকা | বঙ্গাব্দ

আত্রাইয়ে বেকার যুবকদের স্বাবলম্বী করতে ৭ দিনের প্রশিক্ষণ শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 2, 2026 ইং
আত্রাইয়ে বেকার যুবকদের স্বাবলম্বী করতে ৭ দিনের প্রশিক্ষণ শুরু


মোঃ ফিরোজ আহম্মেদ, নওগাঁ জেলা  প্রতিনিধি:

 নওগাঁর আত্রাইয়ে বেকার যুবক-যুব নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার সন্ন্যাসবাড়ী উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে গাভী পালন ও মোটাতাজাকরণ, উন্নত জাতের গবাদি পশু পালন এবং হাঁস-মুরগি ব্যবস্থাপনা বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম নাসির উদ্দিন বলেন, যুবকদের দক্ষ করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।
এ সময় অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত যুবক-যুব নারীরা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। আয়োজকরা আশা করছেন, এই প্রশিক্ষণ বেকারত্ব কমাতে সহায়ক হবে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নলছিটির রানাপাশায় নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন।

নলছিটির রানাপাশায় নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন।