ঢাকা | বঙ্গাব্দ

কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 19, 2026 ইং
কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

আব্দুল হামিদ, কোম্পানিগঞ্জ (সিলেট) প্রতিনিধি  

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি আব্দুল আলীম।
প্রধান শিক্ষক জয়নাল উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক সৈয়দুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী মুশফেকুর রহমান তানজিম। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
এসময় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নেহরুবা হক বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন সামিয়া আক্তার। দীর্ঘ পাঁচ বছরের শিক্ষা জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেক শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন, যা অনুষ্ঠানে এক হৃদয়স্পর্শী পরিবেশ সৃষ্টি করে।
প্রধান অতিথির বক্তব্যে ওসি সফিকুল ইসলাম খান বলেন, “বিদায় মানেই সমাপ্তি নয়, বরং এটি নতুন এক উচ্চতর জীবনের সূচনা। বিদ্যালয়ে অর্জিত নৈতিক শিক্ষা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে।” তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন এবং সকলের সার্বিক সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক ওয়ার্ড সদস্য আরাফাত আলী, কলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, ম্যানেজিং কমিটির সদস্য সুলেমান তালুকদার, সহকারী শিক্ষক মাহফুজুর রহমান, মুরব্বি ফজলু মিয়া, যুব সংগঠক হারুন উর রশীদ, সাংবাদিক আলী হুসেন ও ফখর উদ্দিন, যুবনেতা সেলাল আহমদ ও জুবায়ের আহমদ প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য, এ বছর কলাবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে মোট ৩০ জন শিক্ষার্থী এসএসসি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করবে। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এ পরীক্ষায় সকল শিক্ষার্থীর সফলতা কামনায় অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ সৈয়দুজ্জামান।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সং

কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সং