ঢাকা | বঙ্গাব্দ

তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষে বিভিন্ন বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষে বিভিন্ন বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

তেরখাদা  প্রতিনিধিঃ 

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে রূপসা-তেরখাদা ও দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্কুল গুলোর সাফল্যের লক্ষ্যে আজ ২৫ আগস্ট দুপুরে খুলনা-০৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল এর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণের অংশ হিসেবে তেরখাদার বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠান উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু। বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফা তুহিন। উপজেলা বিএনপি নেতা শরীফ নাঈমুল হক ও শেখ রাজু আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোল্যা মাহবুবুর রহমান ও মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন, মোঃ পলাশ শেখ ও খান গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সোহাগ মুন্সী, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদস টগর, সাবেক ছাত্রনেতা মোঃ আল আমিন আমিন ও মোঃ পাভেল মোল্যা। আলোচনা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা যুবদলের  যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফা তুহিন ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেড রোডে চলছে ১৩৭টি নতুন অত্যাধুনিক গাড়ির মহড়া।

রেড রোডে চলছে ১৩৭টি নতুন অত্যাধুনিক গাড়ির মহড়া।