শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
খুলনায় রূপসার নৈহাটি মধ্যেপাড়ায় অবস্থিত নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় একাডেমিক হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি শাহ্ জামান প্রিন্স।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সেক্রেটারি মোঃ আঃ হালিম মোড়ল, জয়েন্ট সেক্রেটারি মোঃ ওয়াজিদ শেখ, মোঃ মনিরুল ইসলাম মনি ও মোঃ রাশেদুজ্জামান রাকিব শেখ। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা সালমান ফারসি সহকারী শিক্ষক শাহরিয়ার আজাদ রাব্বি, হাফেজ আঃ আহাদ, হাফেজ আব্দুল্লাহ বীন আবজাল, মোসাঃ খাদিজা খাতুন উপস্থিত ছিলেন,।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি ও ক্বারী শেখ শহিদুল্লাহ আল আজাদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ হুজাইফা ৫ম শ্রেণির শিক্ষার্থী মোসাঃ সানজিদা জামানের সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে ফলাফল সীট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
কৃতী শিক্ষার্থীদের তালিকা:
প্লে শ্রেণি:
১ম স্থান: সামিয়া
২য় স্থান: আক্তার ও রাইসা মনি
৩য় স্থান: আবু হুরায়রা
নার্সারি শ্রেণি:
১ম স্থান: বুশরা
২য় স্থান: আঃ রহমান মাহি
৩য় স্থান: মুদ্দাচ্ছির
১ম শ্রেণি:
১ম স্থান: আঃ মবিন আয়ান
২য় স্থান: মোসাঃ মায়শা
৩য় স্থান: মোঃ ইয়াকুব আলী
২য় শ্রেণি:
১ম স্থান: মোঃ রাফসান
২য় স্থান: কলি
৩য় স্থান: আনিসা রহমান
৩য় শ্রেণি:
১ম স্থান: মোসাঃ আনিশা
২য় স্থান: ফাহমিদা আক্তার
৩য় স্থান: ফাহমিদা ফেরদৌস
৪র্থ শ্রেণি:
১ম স্থান: আঃ মইন
২য় স্থান: মোঃ আরফিন
৩য় স্থান: সাফিয়া রহমান
৫ম শ্রেণি:
১ম স্থান: মোসাঃ জান্নাতুল
২য় স্থান: মোসাঃ মেহেরুন্নেছা
৩য় স্থান: মোসাঃ সানজিদা জামান
সভাপতির বক্তব্যে শাহ্ জামান প্রিন্স বলেন, "শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষার জন্য এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত জরুরি। অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমি একদিন আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ।
নতুন সংবাদ প্রতিদিন