মোঃ মুহিববুল্লাহ আল মামুন, খুলনা :
খুলনার রূপসায় সামন্তসেনা দারুচ্ছুন্নাত সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় এইচএসসি/আলিম প্রথম বর্ষের নবীন বরণ ও পাঠদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মুফতি মাওলানা শফিউদ্দিন নেছারী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা সম্মিলিত ওলামা পরিষদের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য ও পাঠদান করেন খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন খুলনা জেলা আমির হযরত মাওলানা আব্দুল্লাহ ইমরান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলহাজ্ব হাফেজ মাওলানা ইমাম হোসেন, প্রভাষক হাফেজ মাওলানা আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক মাওলানা হাবিবা শারমিন, মোঃ তাবারক হোসেন, এস এম শাহ আলম, মাওলানা আব্দুল হান্নান শেখ, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা শামসুল হক, আলহাজ্ব মোঃ সালাউদ্দিন মোল্লা, মাস্টার মারুফ মোড়ল, মোছাঃ সোনিয়া খাতুন, মোছাঃ মাহফুজা খাতুন, মোছাঃ জান্নাত খাতুন, হাফেজ নুরুল ইসলাম, ব্রজেন্দ্রনাথ দাস, মাওলানা নুরউদ্দিন শেখ, সাংবাদিক মোঃ মুহিববুল্লাহ আল মামুন, মাওলানা রিয়াজ খান ও মাওলানা শামীম হোসেন।
অশ্রুসিক্ত নয়নে প্রিয় শিক্ষককে বিদায়
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আবেগঘন বিদায় আয়োজন। দীর্ঘদিনের শিক্ষক মাস্টার সৈয়দ মোঃ মিজানুর রহমানের অবসর গ্রহণ উপলক্ষে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
প্রিয় শিক্ষককে বিদায় দিতে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত অনেকের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে।
এ সময় মাদ্রাসার হলরুমে এক আবেগঘন ও ভারাক্রান্ত পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা তার দীর্ঘদিনের শিক্ষা-সেবা, আন্তরিকতা ও অবদানের কথা স্মরণ করেন এবং তার অবসরোত্তর জীবনের সুস্থতা, শান্তি ও কল্যাণ কামনা করেন।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, শিক্ষাজীবন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; নৈতিকতা, শৃঙ্খলা, আদর্শ ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমেই একজন শিক্ষার্থী ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং ইসলামী মূল্যবোধ ও নৈতিক আদর্শ অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের কল্যাণ, প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য এবং অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মোঃ মিজানুর রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
নতুন সংবাদ প্রতিদিন