খুলনা জেলা প্রতিনিধি,
মারুফা বেগম জানান,পবিত্র ঈদ-উল-আজহার আনন্দঘন মুহূর্তে দেশ ও বিদেশের সকল মুসলিম ভাই-বোনদের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন খুলনা মফস্বল প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আমার সংবাদ এবং নিউজ মেইল পত্রিকা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন । ত্যাগ,তিতিক্ষা ও আত্মনিবেদনের এই মহাপর্বে তিনি মফস্বল প্রেসক্লাবসহ সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।
এক আবেগঘন বিবৃতিতে তিনি বলেন,"পবিত্র ঈদ-উল-আজহা শুধু একটি উৎসব নয়,এটি হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.) এর অতুলনীয় আত্মত্যাগের অমর স্মারক। মহান আল্লাহর নির্দেশে নিজের প্রিয় পুত্রকে কুরবানি দিতে যাওয়ার সেই অসীম সাহস ও অবিচল ঈমানের ইতিহাস আজও আমাদের হৃদয়কে গভীর ভাবে আলোড়িত করে। তিনি আরও বলেন,এই মহান ত্যাগের আদর্শকে যদি আমরা আমাদের ব্যক্তি জীবন,
পারিবারিক জীবন ও সমাজ জীবনে প্রতিফলিত করতে পারি, তবেই এই কুরবানির প্রকৃত তাৎপর্য অর্জিত হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু, লোভ-লালসা ও সংকীর্ণতাকে বিসর্জন দেওয়াই হলো প্রকৃত কুরবানির শিক্ষা। যেদিন আমরা সত্যিকার অর্থে এই ত্যাগ স্বীকার করতে পারব, সেদিনই আমাদের কুরবানি মহান রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে।ইনশাআল্লাহ।
তিনি দেশের প্রতিটি মানুষের সুখ,শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি দেশ-বিদেশে বসবাসরত সকল মুসলমানের জানমালের নিরাপত্তা এবং পারিবারিক শান্তি ও সুরক্ষার জন্য মহান সৃষ্টিকর্তার নিকট বিশেষ দোয়া প্রার্থনা করেন। সবশেষে হিসেবে তিনি সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং দেশ-বিদেশের সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদ-উল-আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নতুন সংবাদ প্রতিদিন