তেরখাদা প্রতিনিধিঃ
তেরখাদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপি'র চেয়ারপার্সন ও বার বার নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গতকাল সোমবার বিকেল ৩ টার দিকে স্থানীয় টিএন্ডটি চত্ত্বরে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সোহাগ মুন্সীর সভাপতিত্বে এবং সদস্য সচিব শামীম আহমেদ রমিজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে, অন্যানের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সোহেল মল্লিক, যুগ্ম-আহবায়ক এনামুল কবির, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ টগর । খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক চৌধুরী আছাবুর রহমান, খুলনা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন, চৌধুরী মেহেদী হাসান, মো:সাব্বির আহমেদ লিমন, মোহাম্মদ নুর ইসলাম, আহাদ ভুইয়া, দিদারুল ইসলাম, সাজ্জাদ হোসেন, মোঃ মারুফ, রাশেদুজ্জামান, গোলাম রসুল, রবিউল ইসলাম, মোহাম্মদ দেলোয়ার ফকির, শরিফুল ইসলাম, আলমগীর হোসেন,আছিফ শেখ, মোহাম্মদ জসিম মুন্সী ও আব্দুল্লাহ । পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন, উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা জাহিদুল ইসলাম।
নতুন সংবাদ প্রতিদিন