ঢাকা | বঙ্গাব্দ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বিরল নেতৃত্বের অধিকারী --- আজিজুল বারী হেলাল

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2026 ইং
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বিরল নেতৃত্বের  অধিকারী --- আজিজুল বারী হেলাল

তেরখাদা প্রতিনিধিঃ

 খুলনা -০৪ আসনের  মাননীয় সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল বলেছেন,
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার, মহান স্বাধীনতা যুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের  মুক্তিকামী ও মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু। 
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বিরল নেতৃত্বের  অধিকারী । ১৯৭১ সালের সেই উত্তাল সময়ে, যখন পুরো জাতি দিকনির্দেশনাহীন, ঠিক তখনই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাঙালি জাতিকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছিলেন। তাঁর সেই ঐতিহাসিক আহ্বানে মুক্তিকামী মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। আজিজুল বারী হেলাল বলেন, 
স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যখন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপর্যস্ত, তখন শহীদ জিয়া রাষ্ট্রক্ষমতায় এসে দেশ পুনর্গঠনের দায়িত্ব গ্রহণ করেন। তিনি শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী চিন্তাবিদ। তিনি উপলব্ধি করেছিলেন-বাংলাদেশকে এগিয়ে নিতে হলে উৎপাদন বাড়াতে হবে, জনগণকে আত্মনির্ভরশীল হতে হবে এবং জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
 তিনি আরও বলেন, শহীদ জিয়াউর   রহমানের আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।  নতুন প্রজন্মের কাছে  শহীদ জিয়ার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে জনকল্যাণমূলক রাজনীতি করাই আমাদের লক্ষ্য। 
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা  করেন।
আজিজুল বারী হেলাল আজ দুপুর ১ টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি  এ্যডভোকেট মোল্যা মোঃ মাসুম রশিদ,  সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মশিউর রহমান  নান্নু ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু। বিএনপি নেতা আবুল হোসেন বাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন,   বিএনপি নেতা চৌধুরী ফখরুল ইসলাম বুলু,  মোঃ রবিউল হোসেন,  মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, মোঃ মিল্টন মুন্সী ও গোলাম মোস্তফা ভুট্টো, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সোহাগ মুন্সী। এর আগে সংসদ সদস্য আজিজুল বারী হেলাল জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন। সকাল ১০ টা থেকে কোরআন খানি, দোয়া অনুষ্ঠান এবং বিকেলে দুঃস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে তবারক বিতরণ করেন সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট