ঢাকা | বঙ্গাব্দ

কুষ্টিয়ায় অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ইটভাটা ভাঙচুর ও জরিমানা আদায়

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 8, 2026 ইং
কুষ্টিয়ায় অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান  ইটভাটা ভাঙচুর ও জরিমানা আদায়

আব্দুল কাইয়ুম খান 

গত ৭ জানুয়ারি  পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়, কুষ্টিয়া কর্তৃক কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে এম এম জে ব্রিকস কে ২ লাখ ৫০ হাজার,এম জে বি ব্রিকসকে ৩ লাখ টাকা ও এল এ বি ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা সহ মোট ০৩ টি অবৈধ ফিক্সড চিমনী ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এবং ৮লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সেইসাথে স্কেভেটর দিয়ে ইটভাটা গুলোর আংশিক ভেঙ্গে দেয়া হয়েছে ও কাঁচা ইট নষ্ট করা হয়েছে। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপপরিচালক জনাব মোঃ এমদাদুল হক, সিনিয়র কেমিস্ট (প্রসিকিউটর)  মোঃ হাবিবুল বাসারসহ অন্যান্য কর্মচারীবৃন্দ। 


এছাড়া এ অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করেন দক্ষ ও চৌকস কুষ্টিয়া পুলিশ বিভাগ এবং জেলা আনসার ব্যাটালিয়ান এর সদস্যগণ।
পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া কর্তৃক অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আত্রাইয়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় দুর্ভোগে

আত্রাইয়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় দুর্ভোগে