ঢাকা | বঙ্গাব্দ

খুলনা ডুমুরিয়ায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অপরাধে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে এসআরবি-৬

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
খুলনা ডুমুরিয়ায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অপরাধে ৩  মাসের কারাদণ্ড প্রদান করেছে এসআরবি-৬

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা  

খুলনার ডুমুরিয়া থানাধীন কাঞ্চনপুর এলাকায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রয়ের অপরাধে একজন অসাধু ব্যবসায়ীকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে এসআরবি-৬ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডুমুরিয়া কর্তৃক পরিচালিত যৌথ ভ্রাম্যমান আদালত। এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডুমুরিয়া উপজেলা কর্তৃক পরিচালিত যৌথ ভ্রাম্যমান আদালত অদ্য ২৪ অক্টোবর 
দুপুর ১২:০০-১২:৫০ ঘটিকার সময় খুলানা জেলার ডুমুরিয়া থানাধীন কাঞ্চনপুর এলাকায় ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রয়ের অপরাধে একজন ব্যবসায়ীকে গ্রেফতার করে।

 গ্রেফতারকৃত আসামি হলেন  আনিছুর রহমান পলাশ (৪০), পিতা- মৃত লুৎফর রহমান, সাং-কাঞ্চনপুর, থানাঃ ডুমুরিয়া, জেলাঃ খুলনা। ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোহেল রানা,
গ্রেফতারকৃত আসামিকে প্রাণী কল্যাণ আইনের ১৬ ধারা মোতাবেক ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, সকল প্রকার অসাধু ব্যবসায়ী ও অনৈতিক কার্যকলাপে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে এসআরবি-৬ এর চলমান অভিযান অব্যাহত থাকবে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের প্রথম পর্বের শেষ খেলা অনুষ্ঠিত

রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের প্রথম পর্বের শেষ খেলা অনুষ্ঠিত