আব্দুল কাইয়ুম খান
আজ ৩০ এপ্রিল "শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প" এর আওতায় পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয় এর উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণে খুলনা জেলার পূজাখোলা, বয়রা এলাকায় যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগে ১৬ টি গাড়ি থেকে মোট ১৫ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয় এবং ৭ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় । মোবাইল কোর্টে ২৫-৩০ টি গাড়ী তল্লাশি করা হয়। উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম।

পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো: আসিফ আলম প্রসিকিউটারের দায়িত্ব পালন করেন এবং খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব রাজীব কুমার বাইন সহ জেলা ও বিভাগীয় কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন। তাছাড়া আইন-শৃংখলা রক্ষার দায়িত্বে খুলনা জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন। শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চলমান থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।
নতুন সংবাদ প্রতিদিন