ঢাকা | বঙ্গাব্দ

সমাজিক সুরক্ষা বেষ্টনী চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 22, 2026 ইং
সমাজিক সুরক্ষা বেষ্টনী চ্যালেঞ্জ  ও করণীয় শীর্ষক মিডিয়া  অ্যাডভোকেসি সভা

আল মাহমুদ প্রিন্স :

সমন্বিত সুরক্ষার জন্য জলবায়ু পরিবর্তনজনিত ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত অভিবাসীদের জন্য সমাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশাকীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা 
খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। 
কাররিতাস বাংলাদেশ খুলনা অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজক। 
বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টায় খুলনা প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে কারিতাস জার্মান এন্ড বিএমজেড অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন  হয়। 
প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাব আহ্বায়ক এনামুল হক। শুভেচ্ছা বক্তৃতা করেন ডিআরআর এন্ড ডিসিএ প্রকল্প সমন্বয়কারী পবিত্র কুমার মন্ডল। বিস্তারিত আলোচনা করেন খুলনা বিশ্বনিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড.মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন 
কাররিতাস বাংলাদেশ খুলনা অঞ্চল মোঃ ইব্রাহিম হোসেন। 
আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র সাংবাদিক দিদারুল আলম, কৌশিক দে বাপী, হেদায়েত হোসেন মোল্লা, আবুল হাসান হিমালয়, রাজু আহমেদ, স্বাস্থ্য সুরক্ষা কর্মী শাহানারা পারভীন, জিন্নাত আরা,মোঃ বিল্লাল হোসেন।  এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য হল জলবায়ু অভিবাসীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ওঅভিযোজনযোগ্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে মিডিয়ার মাধ্যমে সচেতনতা ও অধিপরামর্শ জোরদার করা। 
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নওগাঁয় লিটন ব্রিজের নিচে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁয় লিটন ব্রিজের নিচে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার