ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় র‍্যাব-৬ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
খুলনায় র‍্যাব-৬ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।

খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬। র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে র‍্যাব-৬ স্পেশাল কোম্পানি খুলনা মহানগরীর খানজাহান আলী থানা অধীন পূর্ব মশিয়ালি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ তরিকুল ইসলাম ওরফে সুমন (৪৪), পিতা মৃত ডাঃ আব্দুর রাজ্জাক, সাং-৪৫০ খাঁ পাড়া রোড, থানা-দৌলতপুর, জেলা-খুলনাকে তার অবস্থানস্থল থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউ

ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউ