ঢাকা | বঙ্গাব্দ

র‍্যাব-৬ গোপালগঞ্জ থেকে পৃথক অভিযানে ২২৫ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
র‍্যাব-৬ গোপালগঞ্জ থেকে পৃথক অভিযানে ২২৫ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা, 

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় পৃথক ০২টি অভিযানে ২২৫ (দুইশত পঁচিশ) বোতল ফেন্সিডলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬
 মাদকের বিরুদ্ধে *"জিরো টলারেন্স নীতিতে"* অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। 
এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প, গোপালগঞ্জ) 

অদ্য ১৬/০৩/২০২৬ ইং তারিখ, আনুমানিক ১১:৪৫ ঘটিকার সময় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন শংকর পাশা এলাকায় মধুমতি সেতু টোল প্লাজা এর সামনে ভাটিয়াপাড়ামুখী পাঁকা রাস্তার উপর থেকে আসামি *১। মোঃ আমান উল্লাহ (২১), ২। মোঃ ইলিয়াস নূর (৩৪) ও ৩। শেখ আশিকুর রহমান (৩৫)* নামক ০৩ জন মাদক ব্যবসায়ীকে ১৭৬ বোতল ফেন্সিডিলসহ এবং একই তারিখ আনুমানিক ১২:৪৫ ঘটিকার সময় একই স্থান হতে আসামি *১। 

মোঃ সামি উল্লাহকে (৩২)* ৪৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। আসামিরা মাদক পৌঁছে দেয়ার জন্য সাতক্ষীরা থেকে প্রাইভেটকার ও মোটর সাইকেল যোগে ঢাকা যাচ্ছিল বলে জানায়। এ সময় গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে সর্বমোট ২২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২ টি পৃথক মামলা রুজু হয়। 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উপরোক্ত সকল আসামিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এসএম রেজাউল হক, ক্যাম্প কমান্ডার, সিপিপি সদর (ভাটিয়াপাড়া ক্যাম্প, গোপালগঞ্জ) র‍্যাব-৬ খুলনা জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ