সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ
বুধবার ৯ই সেপ্টেম্বর গেরুয়ার মর্যাদাকে সম্মান দিতে, ঠিক বিকেল সাড়ে চারটায়, গোলপার্ক থেকে যাদবপুর ৮বি পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বে এক বিশাল গেরুয়া সম্মান যাত্রা অনুষ্ঠিত হলো।
এই সম্মান যাত্রায় উপস্থিত ছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাপস রায়, তমগ্ন ঘোষ, দেবাশীষ ধর, বীর বাহাদুর সিং, অনুপম চক্রবর্তী সহ অগণিত নেতা ও নেতৃবৃন্দ এবং সাধু-সন্ততিরা।
তাই আজ সাধু সন্ত ও সন্ন্যাসীদের হাতে গেরুয়া ধ্বজা তুলে দেন, তাহারা এই গেরুয়া ধজা হাতে নিয়ে মহা মিছিলের সাথে উল্লাস করতে করতে যাদবপুর পৌঁছান।
মিছিলের প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল জয় শ্রীরাম এর স্লোগান, আর প্রত্যেকের হাতে ছিল জয় শ্রী রামের পতাকা। কয়েক হাজার বিজেপি কর্মী এবং সাধুসন্ততি মিছিলে পা মেলান।
মিছিল যখন যাদবপুর ইউনিভার্সিটির সামনে পৌঁছায়, পুলিশের ব্যারিকেডের মধ্য দিয়েই তারা জয় শ্রী রামের স্লোগানে প্রতিবাদ জানান অন্যান্য দলীয়কর্মীদের এবং আইএসএফ ছাত্র ছাত্রীদের। খঞ্জনি ও খোলের তালে তালে গেটের সামনে নাচতে দেখা যায়।
মাননীয় মুখ্যমন্ত্রী সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে বলেন আমি যাদবপুরে আরও দুটি অনুষ্ঠানে আসবো, এবং আরো দুটি অনুষ্ঠান হবে। ও ভাই একইভাবে এই প্রতিবাদ জানাবে। শুধু একটা কথা বলি, হিন্দু সনাতনী ভাই ভাই। আমরা বিভেদ চাই না, আমরা দেশ গড়ার কারিগর, আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেটাই শিখিয়ে গেছেন।
অন্যদিকে সাধু-সন্ততি ও সন্ন্যাসিনীরা, এমন কি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী, কৃষ্ণ মিশনের মহারাজ সবাই মঞ্চে উপস্থিত ছিলেন এবং তারাও এই পদযাত্রাকে স্বাগত জানান। বলেন আমরা এমন একজনকে পেয়েছি, তিনি সবসময় মানুষের পাশে পৌঁছে যান।, আমরা এরকমই একটি কারিগর কে চেয়েছিলাম, যিনি আমাদের রক্ষাকর্তা।

তাহারা বলেন, গেরুয়ার মর্যাদা ত্যাগ ও আদর্শকে স্মরণ করে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিশাল পদযাত্রার আয়োজন করেছিলেন,
তিনি আরো বলেন গেরুয়া শুধু একটি রং নয়, আমাদের আত্মত্যাগ, আত্মনিবেদন, সাহস ও সনাতন ঐতিহ্যের আদর্শকে স্মরণ করা।
নতুন সংবাদ প্রতিদিন