ঢাকা | বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক আবিদের বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2025 ইং
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক আবিদের বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

ফেসবুকে একটি মন্তব্যকে কেন্দ্র করে গত ২ অক্টোবর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে একটি ফার্মেসিতে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক দুইবারের সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি, দৈনিক সিলেটের ডাক-এর প্রতিনিধি সাংবাদিক আবিদুর রহমান কে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সঙ্গে সাংবাদিক আবিদুর রহমানের কোনো সম্পৃক্ততা না থাকায়, ৫ অক্টোবর কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে মামলাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে আবিদুর রহমান উপস্থিত ছিলেন না এবং হামলার সঙ্গে তার সংশ্লিষ্টতার কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রেসক্লাবের বিবৃতিতে বলা হয়, একজন পেশাদার ও সুনামধন্য সাংবাদিককে হয়রানির উদ্দেশ্যে উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় জড়ানো হয়েছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে তার নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়।
এ বিষয়ে সাংবাদিক আবিদুর রহমান বলেন,
“ঘটনার সঙ্গে আমার ন্যূনতম সংশ্লিষ্টতাও নেই। আমাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হয়েছে। বরং ঘটনার পর বিষয়টি শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তবুও আমাকে প্রধান আসামি করা হয়েছে।”
এবিষয়ে  কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন,
“বিষয়টি মীমাংসার জন্য উপজেলার রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্যোগ নিয়েছেন। শান্তিপূর্ণ সমাধানের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।”
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবীনদের প্রাণচাঞ্চল্যে মুখর বাকেরগঞ্জ জাহাঙ্গীর হোসেন মোল্লা

নবীনদের প্রাণচাঞ্চল্যে মুখর বাকেরগঞ্জ জাহাঙ্গীর হোসেন মোল্লা