ঢাকা | বঙ্গাব্দ

চেয়ারম্যান আলমগীরের মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2025 ইং
চেয়ারম্যান আলমগীরের মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আব্দুল হামিদ, কোম্পানিগঞ্জ উপজেলা ( সিলেট) প্রতিনিধি ঃ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ আগস্ট) বিকেলে রাজনগর নতুন বাজারে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ এ মানববন্ধনের আয়োজন করে।
বক্তারা বলেন, আলমগীর আলম এ এলাকার একজন জনপ্রিয় চেয়ারম্যান। সর্বশেষ ইউপি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি ধলাই সেতু রক্ষা কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে সাদাপাথর ও ধলাই সেতু রক্ষায় তার জোরালো ভূমিকার কারণে শক্তিশালী লুটেরা চক্রের বিরাগভাজন হয়ে ওঠেন তিনি।
তারা অভিযোগ করেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখায় একটি মহল তাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় জড়িয়েছে। অথচ গণমাধ্যমে তাকে ‘সাদাপাথর লুট মামলায় গ্রেফতার’ বলে প্রচার করা হলেও এটি সম্পূর্ণ গুজব। বক্তারা বলেন, আলমগীর আলম কখনো লুটপাটে জড়িত ছিলেন না; বরং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।
এসময় বক্তারা অবিলম্বে চেয়ারম্যান আলমগীর আলমের মুক্তি দাবি করেন। একই সঙ্গে দ্রুত মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার শাহ কোম্পানীগঞ্জী, মনিরুল ইসলাম, মধু সরকার, আনিসুর রহমান, উবায়দুল হক, আব্দুল মান্নান, মখলিছুর রহমান, মেম্বার ইব্রাহিম ও মহিলা মেম্বার সাহেরা খাতুনসহ অনেকে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাকেরগঞ্জ বোয়ালিয়া মাধ্যমিক স্কুলে ম্যানেজিং কমিটির নির্বা

বাকেরগঞ্জ বোয়ালিয়া মাধ্যমিক স্কুলে ম্যানেজিং কমিটির নির্বা