ঢাকা | বঙ্গাব্দ

তেরখাদার ভুতিয়ার বিলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাছের পোনা অবমুক্তকরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2025 ইং
তেরখাদার ভুতিয়ার বিলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  মাছের পোনা অবমুক্তকরণ

তেরখাদা প্রতিনিধিঃ 

 ২০২৫-২০২৬ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় আভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তির অংশ হিসেবে গত ২ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে উপজেলার ভূতিয়ার বিলে মাছের পোনা অবমুক্তকরা হয়। উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা উপস্থিত থেকে ভুতিয়ার বিলে মাছের পোনা অবমুক্ত করেন।  পরে জেলা মৎস্য অফিসার মোঃ বদরুজ্জামান তেরখাদার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাছের পোনা বিতরণ করেন। এ আগে তিনি সকাল ১১টার দিকে উপজেলা সদরের চিত্রা মহিলা ডিগ্রী কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। মাছের পোনা অবমুক্তকরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান, চিত্রা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ মঞ্জুর কাদির, উপজেলা প্রাণি সম্পদ এক্সটেনশন অফিসার অমিত রায়। এ দিনে ভূতিয়ার বিলে ২০০ কেজি এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় ২০৭ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উচ্চ তাপমাত্রায় ভূমিকম্পে কেপে উঠলো কালীগঞ্জ

উচ্চ তাপমাত্রায় ভূমিকম্পে কেপে উঠলো কালীগঞ্জ