ঢাকা | বঙ্গাব্দ

প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ শাহাদাত হোসাইন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় পৌর সদরে প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব পাইকগাছার সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. আজিজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য নুরুল আমিন পলাশ, মো. আওছাফুর রহমান, মো. রাজু আহমেদ, মো. আব্দুর রশিদ সানা ও মো. জিনারুল ইসলাম। এছাড়া সাংবাদিক ও চিকিৎসাকমোঃশাহাদাতহোসাইন উপস্থিত ছিলেন।
সভায় ক্লাবের সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সার্বিক কার্যক্রম গতিশীল করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে মো. রফিকুল ইসলাম ক্লাবের সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান। তিনি প্রেসক্লাব পাইকগাছার ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের গার্ড ফাইল সংরক্ষণে স

গোপালগঞ্জে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের গার্ড ফাইল সংরক্ষণে স