এম শহিদুল্লাহ্ আল আজাদ
মা ও ছেলের গভীর ভালোবাসা,আবেগ এবং পারিবারিক,সম্পর্কের নানা টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘খোকন’। পারিবারিক-সামাজিক ঘরানার এই চলচ্চিত্রটি নির্মাণ করছে প্রযোজনা প্রতিষ্ঠান একে ফিল্মস।
মোঃ আবুল কাশেম মন্ডল পরিচালিত 'খোকন'
চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে মা ও ছেলের হৃদয়ছোঁয়া সম্পর্ককে ঘিরে। ভালোবাসা, আবেগ, পারিবারিক বন্ধন ও সামাজিক বাস্তবতার নানা দিক উঠে আসবে সিনেমাটিতে।
দর্শকদের জন্য ‘খোকন’ হয়ে উঠতে পারে একটি আবেগঘন ও পরিবারকেন্দ্রিক গল্পের চলচ্চিত্র।
‘খোকন’-এ নায়কের চরিত্রে অভিনয় করছেন শেখ রিফাত এবং নায়িকা হিসেবে রয়েছেন প্রিয়া অনন্যা। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে বরদা মিঠু, রেবেকা, দুলারি, রকি, বান্টি, রেশমা, দিলারা জামান, সরল হাসমত, তানিশা,কানন ও নবাগত ইয়াকুব আলী সরকারসহ আরও অনেকেই।

এই ছবির মাধ্যমেই চলচিত্রে পা রাখলেন শেরপুরের ইয়াকুব আলী সরকার তিনি বলেন,প্রথম চলচ্চিত্রে অভিনয় করছি আনন্দটা একটু বেশিই, বেশ ভালো লাগা কাজ করছে, 'খোকন' চলচিত্রে রেবেকা ভাবি,দুলারি আন্টি,
সরল হাসমত ভাই,শেখ রিফাত ও প্রিয়া অন্যন্যা'র মতো জনপ্রিয় অনেক সিনিয়র আর্টিস রয়েছেন,তাদের সঙ্গে কাজ করার সুযোগ হচ্ছে ,চরিত্রের বিষয় বলবো যে কোন চরিত্রই গুরুত্বপূর্ণ, শুরুতেই নায়কের বন্ধু'র চরিত্রে অভিনয় করছি,দর্শকদের বিন্দু পরিমান ভালো লাগালেই সার্থক মনে করবো।
চলচ্চিত্রটিতে পুলিশের একটি বিশেষ চরিত্রও রাখা হয়েছে, যা গল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দর্শকদের সামনে তুলে ধরা হবে।
পারিবারিক আবেগ, মা-ছেলের ভালোবাসা ও সামাজিক বাস্তবতার সমন্বয়ে নির্মিত ‘খোকন’ নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নির্মাতা ও শিল্পীদের প্রত্যাশা,গল্প ও অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেবে।
নতুন সংবাদ প্রতিদিন