সাতক্ষীরা প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তরুণ দক্ষ প্রিন্ট ও অনলাইন ভার্সনের একঝাঁক কলম সৈনিক, শ্যামনগর সাংবাদিক ক্লাব।
শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।
জানা গেছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।
এ ঘটনা প্রসঙ্গে শ্যামনগর সাংবাদিক ক্লাবের সভাপতি- সাধারণ সম্পাদক মহোদয়গণ বলেন, সাংবাদিকের ওপরে রাতের আঁধারে সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
শ্যামনগর সাংবাদিক ক্লাব সাংবাদিকদের ওপর হামলা এবং হত্যার ঘটনায় আমরা উদ্বিগ্ন। তাই অতিদ্রুত এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
নতুন সংবাদ প্রতিদিন