ঢাকা | বঙ্গাব্দ

তেরখাদায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2025 ইং
তেরখাদায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ পালন উপলক্ষে আলোচনা  সভা অনুষ্ঠিত
তেরখাদা  প্রতিনিধিঃ

তেরখাদা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে  আজ  সোমবার দুপুর ১২ টার দিকে  বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ পালিত হয়েছে।  এ উপলক্ষে এক আলোচনা সভা  উপজেলা  স্বাস্থ্য  কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয।   উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ ও স্বর্ণা। 
 বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ  নুরুন্নবী তুহিন। অন্যানের মধ্যে বক্তৃতা করেন,তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও নিউজ-২১ বাংলা টেলিভিশনের তেরোখাদা প্রতিনিধি মফিজুল ইসলাম জুম্মান ও  পুলিশের এস আই মোঃ সেলিম হোসেন। সভাশেষে বিগত বছরের পরিবার পরিকল্পনা এবং  মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পরিবার পরিকল্পনা কর্মী ও প্রতিষ্ঠানকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন  অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল স্বর্ণা। সনদপত্র ও টেস্ট  বিতরণকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ নুরুন্নবী তুহিন সহ  অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় খুলনা ২৯ নয় ওএ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় খুলনা ২৯ নয় ওএ