ঢাকা | বঙ্গাব্দ

রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের সেমিফাইনাল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2025 ইং
রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের সেমিফাইনাল অনুষ্ঠিত

নাহিদ জামান

রূপসায় কাজদিয়া তরুন সমাজের আয়োজনে প্রিমিয়ার ফুটবল লীগের সেমিফাইনাল খেলা ১০ নভেম্বর  বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। 
খেলায় অংশগ্রহণ করে তামিম তাসকিন এন্টারপ্রাইজ (সোহাগ) একাদশ  ও মা এন্টারপ্রাইজ (লিমন' অন্তর) একাদশ।
খেলায় শুরু থেকেই দুই দলের মধ্য আক্রমন ও পাল্টা আক্রমন চলে। কোন দলই কেউ কাওকে ছাড় দিতে নারাজ। খেলায় জয়লাভ করার প্রত্যাশায় এবং  দর্শকের মন জয় করার জন্য যত কলাকৌশল সবই মাঠে প্রয়োগ করে দুই দল। এভাবে প্রথম পর্বের খেলা শেষ হয়। খেলার দ্বিতীয় পর্বে আক্রমনের ভাগটা তুলনামূলক  তামিম তাসকিন এন্টারপ্রাইজ পক্ষে থাকলেও, মা এন্টারপ্রাইজে খেলোয়ার দক্ষতার সাথে প্রতিপক্ষকে মোকাবেলা করতে সক্ষম হয়। দুই দল খেলার ভালো করলেও প্রত্যাশিত গোলের দেখা না পাওয়ায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়।
 ট্রাইব্রেকারে  গোলকিপার তানিফের দুর্দান্ত পার্ফামেন্সে ৩-১ গোলে মা এন্টারপ্রাইজ জয়লাভ করে ফাইলানে প্রতিদন্দিতা করার যোগ্যতা অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মা এন্টার প্রাইজের গোল কিপার তানিফ।

খেলা পরিচালনা করেন সুমন রাজু, বাশির আহম্মেদ লালু এবং আলী আকবর।
ফাইনাল খেলায় অংশ গ্রহন করবে মা এন্টার প্রাইজ (লিমন অন্তর) একাদশ বনাম শাহরিয়ান্স ইলেভেন (শাহাজাদা) একাদশ।
খেলা চলাকালীন সময় উপস্থিত ছিলেন ক্রিড়া সংগঠক আলম শেখ, শাহাজাদা আলমগীর, ক্রিড়া সংগঠক আবুল কালাম, সমাজ সেবক আয়ূব খান, জামাল শেখ, সোহাগ, ইরান ফেরদাউস সরদার,আবু মুছা, তুহিন, জহির খান,  সালমান, জনি, সৌরভ, অন্তর, লিমন, তাহসিন  প্রমূখ।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হানি ট্র্যাপার অপবাদে মানববন্ধন, এবার আদালতে মামলা

হানি ট্র্যাপার অপবাদে মানববন্ধন, এবার আদালতে মামলা