ঢাকা | বঙ্গাব্দ

আমতলীতে ইয়াবা-গাঁজাসহ মা-ছেলে আটক, স্বামী পলাতক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
আমতলীতে ইয়াবা-গাঁজাসহ মা-ছেলে আটক, স্বামী পলাতক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫৬৫ টাকাসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের অভিযানের সময় কৌশলে পালিয়ে গেছেন ওই নারীর স্বামী।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামে মো. বাইজিদ হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—বাইজিদ হাওলাদারের স্ত্রী শাহানুর বেগম (৩৫) ও ছেলে সানাউল্লাহ (১৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই তানজিল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার রাতে চরকগাছিয়া গ্রামে বাইজিদ হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরে থাকা শাহানুর বেগম ও তার ছেলে সানাউল্লাহকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে শাহানুর বেগমের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫৬৫ টাকা জব্দ করা হয়।
পুলিশের অভিযান টের পেয়ে শাহানুরের স্বামী বাইজিদ হাওলাদার কৌশলে পালিয়ে যান। তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, আটক নারী ও তার পলাতক স্বামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দেশব্যাপী চলমান মাদকবিরোধী বিশেষ অভিযান সফল করতে বরিশাল রেঞ্জের ডিআইজি ও বরগুনার পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
শনিবার সকালে আটক শাহানুর বেগম ও তার ছেলে সানাউল্লাহকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক

কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক