বরিশাল প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলার ৯ নং কলসকাঠী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অত্র ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আরিফুল করিম দুলাল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন—মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর,ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি,এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আরিফুল করিম দুলাল তার বার্তায় সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন— ঈদের আনন্দ যেন কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না থাকে,আমাদের চারপাশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদের অঙ্গীকার, কলসকাঠী ইউনিয়ন হবে একটি সুখী, সমৃদ্ধ এবং মাদকমুক্ত আদর্শ ইউনিয়ন—এই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরও উল্লেখ করেন যে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে কলসকাঠী ইউনিয়নকে আরও আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পরিশেষে, তিনি দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং কলসকাঠীবাসীকে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের অনুরোধ জানান।
নতুন সংবাদ প্রতিদিন