ঢাকা | বঙ্গাব্দ

খুলনা লবণচরা বান্দা বাজারের চিড়া মিল মালিক জমিরের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রে করে চলছে,একটি দালাল চক্র

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
খুলনা লবণচরা বান্দা বাজারের চিড়া মিল মালিক জমিরের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রে করে চলছে,একটি দালাল চক্র


খুলনা জেলা প্রতিনিধি,

খুলনা লবণচরা থানার বান্দা বাজার সংলগ্ন ফজলুর রহমান রোডে বিশ্বাস অটো চিড়া মিল মালিক জমির বিশ্বাস ও
লবণচরা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোশাররফ হোসেনকে নিয়ে মিথ্যা ও বানোয়াট ষড়যন্ত্র করে চলেছে বিল্লাল ও তার ভাই। 
এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জমির বিশ্বাস,সুজন,রিয়াজ, ফজলু, সোহাগ,ফাতেমা, নুরুজ্জামান ও  বক্করদের বিরুদ্ধে  পরিকল্পিত ষড়যন্ত্র করে জীবন নাশের হুমকি  প্রদর্শন সহ নানান অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে তারা।
জমির বিশ্বাস জানান,গত ২১ শে মে তারিখ রাত আনুমানিক  আট টার দিকে  জমির বিশ্বাস,সুজন, রিয়াজ,ফজলু সহ ৬ জনের সামনে বিল্লালসহ বেশ কয়েকজন মিলে বিশ্বাস অটো চিড়ার মিলের সামনে এসে পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লবণচরা  বান্দা বাজারস্থ মিলের প্রধান ফটক জোর পূর্বক খুলে  অনধিকার প্রবেশ করার চেষ্টা করে। 
পরবর্তীতে পুনরায় গত ১৫  আগস্ট তারিখ রাত ১০ টার সময় ঐ ব্যাপারে লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোশারফ হোসেনকে অবহিত করা হলে  তিনি এবিষয় আদালতে যাওয়ার পরামর্শ দেন । 
জমির আরও বলেন,বিল্লাল আমার বিরুদ্ধে পরিবেশ দূষণ ও পরিবেশ দূষণের অবক্ষয় জনিত কারণে পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন কিন্তু আমার অটো চিড়ার মিলে সকল প্রকার কাগজপত্র হালসন পর্যন্ত কমপ্লিট করেছে। তার পরেও ষড়যন্ত্র কারিরা থেকে নেই। তারা আমাকেসহ থানার ওসি সাহেবকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ করে চলেছে। আমি ঐ মিথ্যা সংবাদের নিন্দা জানাই। 
অন্য দিকে, সরজমিন গিয়ে ঐ এলাকার একাধিক পুরুষ ও মহিলার সঙ্গে আলাপ কালে তারা বলেন,বিশ্বাস অটো চিড়ার মিলের মালিক জমির বিশ্বাস একজন সৎ ও আদর্শবান ব্যবসায়ী। তিনি প্রতিদিন অসংখ্য মানুষের উপকার করেন। এছাড়া থানার ওসি মোশাররফ স্যার তিনি এই থানায় যোগদান করার পর থেকে আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে । 
তার কারণে আমরা এলাকায় অনেক শান্তিতে আছি। অথচ গতকাল দেখলাম বিশিষ্ট দালাল বিল্লাল হোসেন জমির বিশ্বাস ও ওসি স্যারের বিরুদ্ধে একটা মিথ্যা নিউজ করেছে। আমরা মিথ্যা সংবাদের নিন্দা জানাই এবং তারা আরও জানান,আগামী ২/৪ দিনের মধ্যে বিল্লাল দালালের বিরুদ্ধে মানববন্ধন করার ঘোষণা দেন ।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপসায় জামাতে ইসলামীর পল্টন ট্রাজেডি দিবস পালন

রূপসায় জামাতে ইসলামীর পল্টন ট্রাজেডি দিবস পালন