ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় "Potential Resources of Bangladesh" শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত ‎

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 13, 2026 ইং
খুলনায় "Potential Resources of Bangladesh" শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত ‎

‎শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
‎
‎
‎ খুলনায় "Potential Resources of Bangladesh" শীর্ষক একটি কর্মশালা আজ ১৩ এপ্রিল সোমবার আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে  জান্নাত। কর্মশালায় সভাপতিত্ব করেন আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, খুলনার উপপরিচালক জনাব খাতুনে জান্নাত। এছাড়াও, উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব কানিজ ফাতেমা লিজা ও  আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, খুলনার সহকারী পরিচালকবৃন্দ। 
‎মান্যবর জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্যে অংশগ্রহণকারীদের স্ব স্ব কর্মক্ষেত্রে আরও দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়াও,  তিনি খুলনা জেলার বিদ্যমান জলাবদ্ধতা, লবণাক্ততা, সুপেয় পানির অভাবসহ বিভিন্ন সমস্যা সমাধানে অংশগ্রহণকারীদের সক্রিয় মতামত প্রদানের আহ্বান জানান।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তেরখাদার অফিসারদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা

তেরখাদার অফিসারদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা