ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় নদী থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 3, 2026 ইং
খুলনায় নদী থেকে বৃদ্ধের  ভাসমান মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক 

খুলনার রূপসা নদী থেকে অনিল কুমার সাহা (৮০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মহানগরীর ২নং কাষ্টমঘাট এলাকার রকি ডকের সামনে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই বৃদ্ধ নগরীর বেলায়েত হোসেন সড়ক ওয়াবদা বেঁড়িবাধ এলাকার বাসিন্দা ছিলেন।
রূপসা নৌ ফাঁডি ইনচার্জ আবুল খায়ের বলেন, ১ জুন সকাল ৯টার দিকে আলম সাহেবের বরফ কল ঘাট রূপসা নদীতে গোসল করতে নোমে আর উঠতে পারেনি। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান। 
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপসায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

রূপসায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪