ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় নামীদামী কোম্পানীর বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ, আসামি পলাতক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং
খুলনায় নামীদামী কোম্পানীর বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ, আসামি পলাতক


মো: সিরাজুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে একটি স্বনামধন্য কোম্পানির বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। ২৬ সেপ্টেম্বর (শনিবার) দুপুর আনুমানিক ২:৩০ টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার দারুসসালাম মহল্লায় (সুজুকির মোড়) এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, দারুসসালাম মহল্লার বাসিন্দা মাসুম শেখ নামের এক ব্যক্তির গতিবিধি দীর্ঘদিন ধরেই সন্দেহজনক ছিল। ২৬ সেপ্টেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সচেতন নাগরিকরা মাসুম শেখকে বিপুল পরিমাণ নকল সিগারেটসহ হাতেনাতে আটকে করেন। পরে সোনাডাঙ্গা থানা পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সুকৌশলে পালিয়ে যান অভিযুক্ত মাসুম শেখ। তবে পুলিশ ঘটনাস্থল থেকে নকল সিগারেটের বিশাল চালানটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশের করা সিজার লিস্ট (জব্দ তালিকা) অনুযায়ী উদ্ধারকৃত সিগারেটের মোট সংখ্যা ১০ হাজার , ৫ শত শলাকা। এর মধ্যে স্বনামধন্য তামাকজাত কোম্পানি 'ব্রিটিশ আমেরিকান টোব্যাকো' (BAT)-র জনপ্রিয় ব্র্যান্ড রয়েল, নেক্সট, ডার্বি এবং বেনসন-এর নকল সিগারেট রয়েছে।

সরকারি তথ্য মতে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো প্রতি বছর সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই কোম্পানির জনপ্রিয় ব্র্যান্ডগুলোর লোগো ও মোড়ক নকল করে বাজারজাত করছে, যা একদিকে যেমন সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে, অন্যদিকে আসল কোম্পানির সুনাম ক্ষুণ্ণ করছে।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) নাদিম আহমেদ জানান, কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে আসল ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল ও নিম্নমানের সিগারেট কম দামে বিক্রি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। খুলনা মহানগরীতে নকল সিগারেটের এই অবৈধ কারবারের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। একই সাথে অপরাধীকে হাতেনাতে ধরে তথ্য দেওয়ার জন্য তিনি এলাকার সচেতন নাগরিকদের ধন্যবাদ ও সাধুবাদ জানান।
পুলিশ আরও জানিয়েছে, জব্দকৃত সিগারেটগুলো বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং পলাতক আসামি মাসুম শেখের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তেরখাদার এ এফ এম আব্দুল জলীল মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটি

তেরখাদার এ এফ এম আব্দুল জলীল মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটি