তেরখাদা প্রতিনিধিঃ
তেরখাদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী আজ ২৯জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাচিয়াদহ ইউনিয়নের ইন্দুহাটী এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। সরকারি মালিকানাধীন আঠারোবেকী নদীর স্তুপকৃত মাটি বিক্রির উদ্দেশ্যে কর্তনরত অবস্থায় খায়রুল ইসলাম নামে এক ব্যক্তিকে মাটি বহনকরা টলিসহ আটক করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী। এ সময় খায়রুল ইসলাম তার নিজের দোষ স্বীকার করায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১৩ধারা মোতাবেক খায়রুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭দিনের কারাদন্ড প্রদান করেন। মাটি বহনকারী টলি টি স্থানীয় গ্রাম পুলিশের জিম্মায় দেয়া হয়েছে বলে জানা যায়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী জানান, সরকারি বিধি নিষেধ অমান্যকারী সে যে-ই হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, তেরখাদা উপজেলায় বিভিন্ন বিষয়ের উপর ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত আছে। যা চলমান থাকবে।
নতুন সংবাদ প্রতিদিন