ঢাকা | বঙ্গাব্দ

বটিয়াঘাটায় নবাগত ইউএনও' র যোগদান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2025 ইং
বটিয়াঘাটায় নবাগত ইউএনও' র যোগদান

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার 

বাগেরহাট সদরের বিদায়ী ইউএনও মোঃ মোস্তাফিজুর রহমান খুলনার বটিয়াঘাটা উপজেলার নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন । গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় আনুষ্ঠানিক ভাবে তিনি যোগাদান করেছেষন । তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার সদরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ করে ৩৬ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসনিক পদে যোগদান করেন । ইতিপূর্বে তিনি বাগেরহাট জেলার সদর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন ।  অপরদিকে বটিয়াঘাটা সদ্য বিদায়ী নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি পদোন্নতি পেয়ে নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন । সদ্য বিদায়ী নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি পদোন্নতি পেলে বটিয়াঘাটা উপজেলার উক্ত পদটি শূন্য হয় । গতকাল মঙ্গলবার উক্ত শুন্য পদে তিনি যোগদান করেন ।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তেরখাদায় বিভিন্ন কর্মসূচিতে আজিজুল বারী হেলাল --------- বিএন

তেরখাদায় বিভিন্ন কর্মসূচিতে আজিজুল বারী হেলাল --------- বিএন