ঢাকা | বঙ্গাব্দ

বদলগাছীতে অবৈধ স’মিলের দৌরাত্ম্য, উজাড় হচ্ছে সবুজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
বদলগাছীতে অবৈধ স’মিলের দৌরাত্ম্য, উজাড় হচ্ছে সবুজ

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠেছে একাধিক অবৈধ স’মিল। অভিযোগ রয়েছে, অনেক মিলের বৈধ লাইসেন্স ও বন বিভাগের অনুমোদন নেই। হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি এসব স’মিল পরিচালিত হওয়ায় স্থানীয়দের ভোগান্তি বাড়ছে।
স্থানীয়দের দাবি, নির্বিচারে গাছ কাটায় পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। পাশাপাশি শব্দদূষণ ও কাঠের গুঁড়োর কারণে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
এ বিষয়ে বদলগাছী উপজেলার অতিরিক্ত বন কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, লাইসেন্সবিহীন স’মিলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধে ‘ওহিদুর বাহিনীর’ অধিনায়ক ওহিদুর রহমান আর নেই

মুক্তিযুদ্ধে ‘ওহিদুর বাহিনীর’ অধিনায়ক ওহিদুর রহমান আর নেই